আটক ৩

ঢাবিতে পরপর ৭টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

ঢাবিতে পরপর ৭টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি, মুক্তি ও গণতন্ত্র তোরণ, ভিসি চত্বর, ইউল্যাব স্কুলের সামনে, জগন্নাথ হলের গেট এবং সিনেট ভবনের সামনে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫

কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫

কুমিল্লায় এক রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ ছড়ানোর উসকানি, কিশোর গ্যাং, ছিনতাই, মাদক ব্যবসা ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।

 

চাঁদপুরে পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান, আটক ৩

চাঁদপুরে পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান, আটক ৩

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ অভিযানকালে দালালির অভিযোগে ৩ জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি।

ফেনীতে ১৩০ বোতল বিদেশি মদসহ আটক ৩

ফেনীতে ১৩০ বোতল বিদেশি মদসহ আটক ৩

ফেনীর ধর্মপুর এলাকা থেকে চট্টগ্রামে পাচারের সময় পিকআপভ্যানে থাকা ১৩০ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্প। উদ্ধার করা মদের পরিমাণ ৯৭ দশমিক ৫ লিটার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে।

 

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতিসহ আটক ৩ নেতাকর্মী

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতিসহ আটক ৩ নেতাকর্মী

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজাসহ তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে এই ঘটনা ঘটে।